শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমড়ার ভেতর ফেনসিডিল, ২ নারী আটক

ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ী ওপর দিয়ে যাচ্ছিল যাত্রীবাহী বাস। এই বাসটি থামিয়ে তল্লাসি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানিক দল। এসময় কুমড়ার ভেতরে থাকা ১০০ বোতল ফেনসিডিল জব্দ করাসহ দুই নারীকে আটক করা হয়।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাগো২৪.নেট-কে এ তথ্য নিশ্চিত করেছে সাদুল্লাপুর থানার ডিউটি অফিসার মোস্তাকিম মিয়া। আটককৃতরা হলেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসদেবপুর (মহিলা কলেজ) গ্রামের ওয়াজ আলীর স্ত্রী হামিদা বেগম (৬৪) ও  রাগজান নদী গ্রামের আব্দুর রশিদ মিয়ার স্ত্রী নুরছাফা বেগম (৫২)।

গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরাত দিয়ে থানার ডিউটি অফিসার মোস্তাকিম মিয়া আরও জানান, শনিবার সকালের দিকে ঢাকাগামী এসআর ট্রাভেলস নামের যাত্রীবাহী বাসটি পলাশবাড়ীর ফিলিনং স্টেশন নামকস্থানে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযানিক দলটি অভিযান পরিচালনা করে। এসময় অভিনব কায়দায় বাসে থাকা দুইটি কুমড়ার ভেতর থেকে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করে এবং ওই মাদক কারবারি হামিদা ও নুরছাফাকে আটক করে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করেছে।

জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

কুমড়ার ভেতর ফেনসিডিল, ২ নারী আটক

প্রকাশের সময়: ০৭:১১:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২