গাইবান্ধার সাঘাটা উপজেলায় মোটরসাইকেল ধাক্কায় মতলুবর রহমান (৬০)) নামের এক মুদি দোকান ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সাঘাটা-জুমারবাড়ী সড়কের আমদির পাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মতলুবর রহমান আদির পাড়া গ্রামের মৃত্যু রজব আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ওসময় মতলুবর রহমান তার দোকান থেকে বাড়ি ফিরছেলন৷ এসময় খায়রুল ইসলাম (২১) নামের এক মোটরসাইকেল আরোহী পেছন থেকে তাকে ধাক্কায় দেয়। এতে মতলুবর রহমান গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নেওয়া হয়।এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে ঘাতক মোটরসাইকেল আটক করা হয়েছে। চালক পালিয়ে রক্ষা পায়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















