শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা পরিষদ নির্বাচন: গাইবান্ধায় ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

জেলা পরিষদ নির্বাচনে গাইবান্ধায় চেয়ারম্যন পদপ্রার্থীসহ ৪০ জন্য প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন। সেগুলো যাচাই-বাছাইকালে সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদের ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রোববার (১৮ সেপ্টেম্বর) গাইবান্ধায় মনোনয়নপত্র বাছাইয়ের শেষদিনে ওইসব প্রার্থীদের নানা সমস্যার কারণে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা।

বাতিলকৃতদের মধ্যে গোবিন্দগঞ্জের ৩ জন, সাঘাটার ২ জন ও সুন্দরগঞ্জ উপজেলার একজন। তারা হলেন, সংরক্ষিত নারী আসনের নুরজাহান বেগম, ও জাকারিয়া আক্তার বিজলী। এছাড়া সাধারণ সদস্য পদের আশরাফুল ইসলাম, খায়রুল বাশার, আব্দুল হান্নান আজাদ ও গোলাম কবির। তবে চেয়ারম্যান পদে কোন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি বলে জেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা গেছে।

গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. অলিউর রহমান জানান, নির্বাচনী তফসিল অনুযায়ী আজ রোববার মনোনয়নপত্র বাছাইয়ের শেষদিন ছিল। প্রার্থিতা প্রত্যাহার আগামী ২৫ সেপ্টেম্বর ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর। এইদিন সকাল ৯ থেকে বেলা ২ পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোট নেওয়া হবে।

জানা যায়, গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে ৭টি উপজেলার ৮০টি ইউনিয়ন ও ৪টি পৌর সভার নির্বাচিত ১ হাজার ১৩৪ জন ভোটার ভোট প্রদান করবেন। তাদের ভোটে ১ জন জেলা পরিষদ চেয়ারম্যান ৭ জন সাধারণ সদস্য এবং ৩ জন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হবেন।

জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

জেলা পরিষদ নির্বাচন: গাইবান্ধায় ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

প্রকাশের সময়: ০৮:০৯:০২ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২