গাইবান্ধা সদর উপজেলায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারাবারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে গাইবান্ধা পুলিশ নাইন্স সামন থেকে ওইসব গাঁজা জব্দ করাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, লালমনিরহাট সদরের মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামের তিউর রহমান (৩০) ও একই গ্রামের সুজন মিয়া (২৫)।
এ তথ্য নিশ্চিত করেছেন গাইবান্ধা ট্রাফিক উপ পরিদর্শ (টিএএসআই) জসিম মিয়া। তিনি জাগো২৪.নেট-কে জানান, ওই সময় লালমনিরহাট থেকে গাইবান্ধার সাঘাটার দিকে মোটরসাইকেল যোগে গাঁজা বহন করে যাচ্ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা জব্দ করাসহ তাদের আটক করা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















