শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ছবি প্রতিকী

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নাফি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টার  দিকে উপজেলার কুঠিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গোবিন্দগঞ্জ উপজেলার শাখার ইউনিয়নের আলীগ্রামের শাহারুল ইসলাম চাকুরির সুবাদে গোবিন্দগঞ্জ কুঠিবাড়ি এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন। শুক্রবার দুপুরে কয়েকজন শিশু নাফিকে সাথে নিয়ে পার্শ্ববর্তী কুঠিবাড়ি কানাপুকুরে গোসল করতে গেলে সেখানেই সকলের অগোচরে পানিতে ডুবে যায় সে।
স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করে এবং গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পানি থেকে শিশু নাফিকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশের সময়: ০৪:৩১:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২