শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এতিম শিশুদের দাঁতের চিকিৎসা ও পরামর্শ প্রদান

‘সুস্থ দাঁত সুন্দর হাসি’ স্লোগানে দিনাজপুর শিশু নিকেতনের শতাধিক এতিম শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করেছে ইনার হুইল ক্লাব।  এসময় বিভিন্ন বয়সের কন্যা শিশুদের দাঁতের চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের দন্ত বিভাগের সহযোগি অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মুহাম্মদ ওলি আহাদ এবং রংপুর বিডিএস (ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি)’র ডা. আফরোজা সুলতানা।

শুক্রবার দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন লায়ন্স ক্লাব ভবনে চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদানের আয়োজন করা হয়।

এসময় দিনাজপুর লায়ন্স ক্লাব সভাপতি সাইদুর রহমান, ইনার হুইল ক্লাব অব দিনাজপুরের সভাপতি নাইমা সুলতানা এলি, সাধারণ সম্পাদক সোফিয়া ফারুক চৌধুরী, প্রতিনিধি মালেকা পারভীন, কোষাধ্যক্ষ রুমানা পারভীন, সদস্য রেজিনা চৌধুরী, জিন্নাতুন আরা প্রমুখ উপস্থিত ছিলেন ।

ডা. মুহাম্মদ ওলি আহাদ শিশুদের উদ্দেশ্যে বলেন, মিষ্টি জাতীয় খাবার খাওয়া পর সাথে সাথে অবশ্যই দাঁত মাজতে হবে। চিনিযুক্ত খাবার দাঁতের প্রধান শত্রু। এছাড়াও চা-কফি খাওয়ার পর দাঁত না মাজলে দাঁতের এনামেল ও রং নষ্ট হয়। দিনে দুইবার কমপক্ষে ৩ মিনিট ধরে উপর-নিচে দাঁত মাজতে হবে। বিশেষ করে রাতে ঘুমানোর আগে অবশ্যই দাঁত মেজে ঘুমাতে হবে।

ইনার হুইল ক্লাব অব দিনাজপুরের সভাপতি নাইমা সুলতানা এলি বলেন, ইনার হুইল ক্লাব নারীদের আন্তর্জাতিক এ সংগঠনটি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনের মানোন্নয়নে কাজ করে। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

এতিম শিশুদের দাঁতের চিকিৎসা ও পরামর্শ প্রদান

প্রকাশের সময়: ০৬:০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২