গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় গাছ থেকে পড়ে মনোয়ারুল ইসলাম (৩১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ছাইগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। মনোয়ারুল হাসানপাড়া গ্রামের খাজু দরবেশের ছেলে।
এ তথ্য নিশ্চত করেছেন ধাপেরহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মেহেদী হাসান একরামুল।
স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, মনোয়ারুল পেশায় একজন মশলা বিক্রেতা। ওই সময় পার্শ্ববর্তী ছাইগাড়ী গ্রামে একটি তেজপাতার গাছ ক্রয় করে সেই পাতাগুলো পাড়তে গাছে উঠে। এ সময় গাছ থেকে পা ফসকে নিচে পড়ে গিয়ে মৃত্যু হয়।
আমিনুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















