গাইবান্ধা জেলা আওয়ামী এক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে ৩ বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে আবু বকর সিদ্দিককে সভাপতি ও মোজাম্মেল হক মন্ডলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) ত্রি-বার্ষিক সম্মেলন শেষে বিকেলে নতুন কমিটি ঘোষণা করা হয়। এসময় গাইবান্ধা জেলার কাউন্সিলররা অংশ নেন।
দলীয় সুত্রে জানা যায়, দীর্ঘ সাড়ে ছয় বছর পর আজ শনিবার গাইবান্ধা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২০১৬ সালের ১২ মার্চ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। আজ সম্মেলনে গাইবান্ধা জেলার ৩৮৪ জন কাউন্সিলর অংশ নেন। সম্মেলনে প্রায় ৩০ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















