গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় “লাম্পি স্কিন ডিজিট” নামের ভাইরাসে একটি বিদেশী জাতের দুগ্ধগাভীর মৃত্যু হয়েছে
শনিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার জামালপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামের আবুল কাশেম আলীর খামারে এই গুরুটির মৃত্যু হয়।
বিশেষ সূত্রে জানা গেছে, এটি ভাইরাস জনিত রোগ। গত কয়েক বছর ধরে গাইবান্ধা এ রোগটি ছড়িয়ে পড়ছে। জেলার কৃষকরা এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।
এদিকে, ক্ষতিগ্রস্ত আবুল কাশেম জানান, খামার স্থাপন করে বিদেশী জাতের গরু পালন করে সংসার চালান তিনি । এরই মধ্যেতার দুগ্ধ গাভীটির পুরো শরীর চাকা চাকা হয়। কয়েক দিন ধরে চিকিৎসা দেওয়ার পর আজ শনিবার দুপুরে মারা গেছে।
তিনি আরও বলেন, এই গাভীর দাম প্রায় ২ লাখ টাকা। এটির একটি বাছুরও রয়েছে। এ থেকে অন্যান্য গরুগুলো নিয়ে দুশ্চিন্তায় পড়েছি।
ওই গাভীটি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মফিজুল হক। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, আমাদের এলাকায় প্রায় শতাধিক গরুর খামার রয়েছে। এরই মধ্যে “লাম্পি স্কিন ডিজিট” ভাইরাসের প্রাদুর্ভাবে আতঙ্কে রয়েছে খামার মালিকরা।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















