গাইবান্ধা র্যাব-১৩, ক্যাম্পের বিশেষ অভিযানে সাড়ে ১০ কেজি গাঁজা জব্দ করাসহ নাদিম হোসেন (৩৫) নামের এক মাদক কারাবরিকে আটক করা হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা ক্যাম্পটির ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহম্মেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুরের ঘোড়াঘাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় অবৈধ মাদকদ্রব্য সাড়ে ১০ কেজি গাঁজাসহ নাদিম হোসেনকে আটক করা হয়। সে ঢাকার মুগদা থানার মানিক নগর এলাকার মৃত আজম হোসেনের ছেলে।
মাহমুদ বশির আহম্মেদ আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। নাদিম হোসেনের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু কর এবং আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















