পঞ্চগড়ের বোদা উপজেলায় নৌকাডুবির ঘটনায় দিনাজপুরের খানসামা উপজেলার আত্রাই নদী থেকে ৬ জনের মরদেহ উদ্ধার হয়েছে। খানসামা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ষ্টেশন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল ২৬ সেপ্টেম্বর সোমবার সকাল থেকে খানসামা উপজেলার জিয়া সেতু, ফরিদাবাদ, বাসুলী ও জয়ন্তিয়াঘাট এলাকা থেকে ৫ নারীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং এক শিশুর মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
থানার অফিসার ইনর্চাজ (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, উদ্ধারকৃত মরদেহগুলোর মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। বাকিগুলোর পরিচয় সনাক্তে বোদা উপজেলায় জানানো হয়েছে।
এদিকে, ২৫ সেপ্টেম্বর রোববার বেলা আড়াইটার দিকে মাড়েয়া বামনহাট ইউনিয়নের করতোয়া নদীর মাড়েয়া ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















