শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিরামপুরে মাদকদ্রব্যসহ আটক ১   

দিনাজপুর জেলার বিরামপুর থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ  এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

মামলা সুত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর ) ভোর পৌনে  ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্তের নির্দেশে এসআই হরিদাস বর্মনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিরামপুর উপজেলার সীমান্তবর্তী ২নং কাটলা ইউনিয়নের দক্ষিন রামচন্দ্রপুর গ্রামে অভিযান চালান। এসময় আশরাফুল ইসলাম (৩১) এর নিজ বসতবাড়ি হতে ২৩ বোতল ফেন্সিডিল, ৭০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫৮ পুড়িয়া গাঁজাসহ তাকে  গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মাদক ব্যবসায়ী
আশরাফুল ইসলাম (৩১) বিরামপুর উপজেলার সীমান্তবর্তী ২নং কাটলা ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের রিফাজ উদ্দিনের ছেলে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(খ)/১০(ক)/৮(ক)  ধারায় মামলা হয়েছে। মামলা নং-১৩ তাং  ২৭/০৯/২০২২ইং।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামি আশরাফুল ইসলামকে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিরামপুরে মাদকদ্রব্যসহ আটক ১   

প্রকাশের সময়: ০৬:০০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২