শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলে ঢুকে প্রধান শিক্ষককে মারপিটের অভিযোগ

পাবনার সাঁথিয়ায় ১১৫ নং গৌরীগ্রাম উম্মে কুলসুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষক শাহাদৎ হোসেনকে মারপিট করা হয়েছে। এ ব্যাপারে প্রধান শিক্ষক সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩ টার দিকে উপজেলার সাতানিরচর গ্রামের শান্ত ওরফে হন্তর ছেলে বহিরাগত রনি ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র হামিম ও দ্বিতীয় শ্রেণির ছাত্র নিরবকে মারপিট করে। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারপিটে বাধা দেন এবং রনিকে বিদ্যালয় থেকে চলে যেতে বললে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়।বিষয়টি রনি তার বাবা শান্তকে জানালে সে ক্ষিপ্ত হয়ে স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। প্রধান শিক্ষক তাকে নিষেধ করলে সে আরো ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়িভাবে কিলঘুষি মেরে জখম করে এবং হত্যার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে চলে যায়। এ সময় তার চিৎকারে অন্যন্য শিক্ষক এসে তাকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেন।সাঁথিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম রিপন বলেন,আমরা মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা অফিসারকে এ বিষয়ে অবহিত করেছি। তারা সুষ্ঠু বিচারের আশ^াস দিয়েছেন। সুষ্ঠু বিচার না হলে আমরা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী দেব।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার হেলাল উদ্দিন বলেন, আমি এ বিষয়ে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) অভিযোগ পেয়েছি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানকে এ বিষয়ে অবহিত করেছি এবং উপজেলা আইনশৃংখলা কমিটির মিটিংয়ে বিষয়টি উপস্থাপন করেছি।সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি।এলাকায় পুলিশ পাঠিয়েছি এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্কুলে ঢুকে প্রধান শিক্ষককে মারপিটের অভিযোগ

প্রকাশের সময়: ০৬:০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২