গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচনে রিপন এমপি নির্বাচিত হলে তার পক্ষে সাঘাটা-ফুলছড়ি উপজেলার প্রতিটি গ্রামের নারীদের পাশে থাকার অঙ্গীকার করেছেন নৌকা প্রতীক প্রার্থী মাহমুদ হাসানের স্ত্রী ডা. মারিয়াম জামান শেখা।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) গাইবান্ধার সাঘাটার বোনারপাড়ার রেলওয়ে কলোনীতে ৩নং ওয়ার্ড আ.লীগ আয়োজিত নারীদের সাথে উঠান বৈঠকে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় নারীদের উদ্দেশ্যে বলেন, স্থানীয় এমপিদের কাছে শুধু পুরুষ মানুষ গিয়ে তাদের সমস্যার কথা বলতে পারেন। কিন্তু গ্রামের গরীব অসহায় নারীদের দাবি গুলো এমপিদের কাছে পৌঁছায় না । কারণ তারা এমপিদের কাছে যাওয়ার সুযোগ পান না। একারণে গ্রামের অসহায় নারীদের দাবি গুলো অপূরণই থেকে যায়। রিপন এমপি হলে এই বৈষম্য থাকবেনা, রিপনের পক্ষ থেকে সব সময় গ্রামের মা-বোনদের পাশে থেকে তাদের কথা এবং দাবি গুলো রিপনের কাছে পৌঁছে দিবো। যাতে তারাও এমপি’র সাথে কথা বলতে পারে এবং তাদের দাবি গুলোও পূরণ হয়।
তিনি আরও বলেন, মানুষের সেবা করা আমার পছন্দ। তাই নিজে ডাক্তার হয়েছি। সাঘাটা-ফুলছড়ির গ্রামের মায়েরা যেন শহরের মানুষের মতো করে সেবা পায় এজন্য নিজেই দায়িত্ব নিয়ে কাজ করবেন বলে অঙ্গীকার করেন।
সাঘাটা উপজেলা আ.লীগের সাবেক সভাপতি ওয়ারেছ আলীর সভাপতিত্বে উঠান বৈঠকে অন্যান্যের বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন, মোসলেম উদ্দিন বাবলু, সাবেক ইউপি চেয়ারম্যান আহসানুল কবির প্রমুখ। এ আসনে আগামী ১২ অক্টোবর ভোটগ্রহণ অুনষ্ঠিত হবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















