গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ছাদের চাপা পড়ে মিতু আক্তার (১৪) নামের এক অষ্টম শ্রেণির ছাত্রী নিহত হয়েছে। এসময় আরও দুইজন আহত হয়।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রাইগ্রামে এ ঘটনা ঘটে। নিতহ মিতু আক্তার ওই গ্রামের আতোয়ার রহমানের মেয়ে। আহতরা হলেন, মুনছুর আলীর মেয়ে আমেনা খাতুন (১৮) ও তার ছেলে জাকিরুল ইসলাম( ১২)।
এ বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী ৮নং পৌর কাউন্সিলর ও ২নং প্যানেল মেয়র আশাদুজ্জামান শেখ ফরিদ।
স্থানীয়রা জানান, মিতু আক্তার স্থানীয় আদর্শ কিন্ডার গার্টেন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। ওইসময় মিতু, আমেনা ও জাকিরুল গেট সংলগ্ন সানসাইডের নিচে বসে রান্নার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ বিদ্যুৎ চমকালে গেটের ছাদ ভেঙে তারা গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিতুকে ঘোষণা করেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















