শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে দুর্গাপূজায় আনসার ও ভিডিপি সদস্য বাছাই

আসন্ন শারদীয় দুর্গাপূজা মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষার্থে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় প্রায় ৪৮০ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েক করা হবে। এ লক্ষ্যে চলছে সদস্য যাচাই-বাছাই কার্যক্রম।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সাদুল্লাপুর হাইস্কুল মাঠে এই কার্যক্রমে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফজিলা খাতুন, জেলা কমান্ড্যান্টের প্রতিনিধি তৃপ্তি রানী ও উপজেলা প্রশিক্ষক নুরন্নবী মন্ডল প্রমুখ।

এসময় উপজেলার ১১ ইউনিয়নের আনসার ও ভিডিপি সদস্যরা অংশগ্রহণ করে। তাদের প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য বিষয়ে যাচাই করেন বাছাই কমিটির ওই কর্মকর্তারা।

এসব তথ্য নিশ্চিত করে উপজেলা প্রশিক্ষক নুরন্নবী মন্ডল বলেন, উপজেলায় প্রায় ১০৭ টি পূজা মণ্ডপ রয়েছে। এর মধ্যে অধিক গুরুত্ব ৪ টি, গুরুত্ব ১৮টি ও সাধারণ মণ্ডপ রয়েছে ৮৫টি।

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপুর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে ওইসব সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

সাদুল্লাপুরে দুর্গাপূজায় আনসার ও ভিডিপি সদস্য বাছাই

প্রকাশের সময়: ০১:২৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২