শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে চাচার ছোড়া এসিডে ২ ভাই দগ্ধ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সুমন মিয়া নামের এক চাচার নিক্ষেপ করা এসিডে আসাদ মিয়া (২০) ও আশিকুর রহমান তনু (১৫) নামে দুই সহোদর দগ্ধ  হয়েছেন। আহ দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সুমন মিয়া ওই গ্রামের বাবর আলী মন্ডলের ছেলে। দগ্ধ আসাদ মিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ ও আশিকুর রহমান তনু সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তারা একই গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।

জানা যায়, উপজেলার উত্তর সাহাবাজ গ্রামের বাবর আলী মন্ডলের ছেলে ফিরোজ মিয়ার সঙ্গে তার আপন ভাই সুমন মিয়ার দীর্ঘদিন থেকে পৈত্রিক জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। এরই একপর্যায়ে আজ ভোর বেলায় সুমন মিয়া তার আপন দুই ভাতিজাকে এসিড নিক্ষেপ করেন। এতে আসাদ ও তনু মিয়া দগ্ধ হন। পরে তাদেরকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে স্বজনরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসাদ মিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা বার্ন ইউনিটে রেফার্ড করেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

সুন্দরগঞ্জে চাচার ছোড়া এসিডে ২ ভাই দগ্ধ

প্রকাশের সময়: ০৫:২৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২