গাইবান্ধার সাদুল্লাপুরে মানুষদের বিনোদনের লক্ষ্যে কৃষি ভিত্তিক প্রজেক্ট ‘স্বপ্ন বিলাসী’ এর যাত্রা শুরু হলো স্থানীয় ছত্রাইল বিল নামকস্থানে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের স্বপদ্রষ্টা সুফিয়ান সাউরী শাওন সরকারের ব্যক্তিগত উদ্যোগে ওই প্রজেক্টটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
ওই ইউনিয়নের কিশামত হামিদ গ্রামের ছত্রাইল বিলে এ অনুষ্ঠানে জাহাঙ্গীর আলম শান্তি, জাকিরুল ইসলাম, শরিফুল ইসলাম শরীফ, আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় সুফিয়ান সাউরী শাওন সরকার বলেন, কৃষি উন্নয়ন বাংলাদেশে কৃষি কাজের বিকল্প নেই। তাই এলাকায় কৃষির বিপ্লব ঘটাতে কৃষক পরামর্শ কেন্দ্র প্রতিষ্ঠাসহ বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে এই ‘স্বপ্ন বিলাসী’ প্রজেক্টের ৭৮ বিঘা জমি লিজ নিয়ে মাছ চাষ করা হয়েছে। একই সঙ্গে শাক-সবজিও লাগানো হয়। এখানে যেন মানুষ কিছুটা বিনোদন করতে পারে সে ব্যাপারে কাজ করা হচ্ছে।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 



















