শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সিন্ধু বালা (৫৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম কাজী গ্রামে এঘটনা ঘটে। সিন্ধু বালা ওই গ্রামের মনিন্দ্র চন্দ্রের স্ত্রী।

স্থানীয়রা জানায়, সিন্ধু বালা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন শারীরিক রোগে ভুগছিলেন।  চিকিৎসকসেবা গ্রহণ করেও সুস্থ না হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এমতাবস্থায় বৃহস্পতিবার বিকেলে বাড়িতে লোকজন না থাকায় সবার অগোচরে বসত বাড়ির দক্ষিণ দুয়ারী টিনশেট ঘরের ধর্নার সাথে  ফাঁস লাগানো তার মরদেহ ঝুলতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন,  গলায় রশি পেঁচানো অবস্থায় সিন্ধু বালা নামের  ওই মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

সুন্দরগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

প্রকাশের সময়: ০৮:২০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২