শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

দিনাজপুরের চিরিরবন্দরে নিখোঁজের ১ দিন পর আলমগীর হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এ মরদেহটি বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলার ঈসবপুর ইউনিয়নের দক্ষিননগর গ্রামের জনৈক নাজমুল হকের ব্রয়লার মুরগীর খামারের পূর্ব পাশ উদ্ধার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ঈসবপুর ইউনিয়নের দক্ষিননগর গ্রামের মান্নান তেলীপাড়ার আব্দুল জব্বারের ছেলে আলমগীর হোসেন (৩৫) গত ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাত ১২টা হতে আনুমানিক ভোর ৪টার মধ্যে নিজ শয়নঘর হতে বেরিয়ে যায়। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি।  বৃহস্পতিবার তার মরদেহ স্থানীয় এলাকাবাসী দেখতে পেয়ে থানা পুলিশে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অধিকতর তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটন করা হবে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

চিরিরবন্দরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশের সময়: ০৮:৫১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২