শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পৌনে ৫ লাখ টাকা মালামাল উদ্ধার, প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পৌনে ৫ লাখ টাকার মালামাল উদ্ধারসহ প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি পিকআপ ভ্যান, সয়াবিন তৈল ও টিস্যু উদ্ধার করা হয়।

বুধবার (২৮ সেপ্টেম্বর) থেকে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুই দিনব্যাপী গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে দিনাজপুরর বিরামপুর, নবাবগঞ্জ ও চিরিরবন্দর এলাকা থেকে প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেফতার করে এবং প্রতারণার কাজে ব্যবহৃত বিরামপুর থানার প্রাচুর্য্য ইন্টারপ্রাইজ এর একটি পিকআপ, সয়াবিন তৈল ও টিস্যু উদ্ধার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন, বিরামপুর উপজেলার ইমান আলীর ছেলে সোহরাওয়ার্দ্দী ও নবাবগঞ্জ উপজেলার কলন্দপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে আলতাফ হোসেন।

পুলিশ সুত্রে জানা যায়, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের গোবিন্দগঞ্জ ও ঘোড়াঘাট থানার ডিলার আনিছুর রহমানের নিকট হতে গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা বাজার হতে গত ২৬ সেপ্টেম্বর প্রায় পৌনে ৫ লাখ টাকার সয়াবিন তৈলসহ অন্যান্য মালামাল অর্ডার দেয় প্রতারক চক্রের সদস্যরা। তারপর সয়াবিন তৈল ও টিস্যু ডেলিভারী নেয়। কিন্তু মালামালের দাম প্রায় পৌনে ৫ লাখ টাকা পরিশোধ না করে মালামাল ডেলিভারী নিয়ে একটি পিকআপ ভ্যানে উঠিয়ে পালিয়ে যায়।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা প্রলয় কুমার বর্মা জানান, এটি একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। এই চক্রটি দিনাজপুর, গাইবান্ধা ও বগুড়া সহ বিভিন্ন জেলায় প্রতারণা মূলক ভাবে সয়াবিন তৈলসহ বিভিন্ন পণ্য আত্মসাৎ করে থাকে। চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

এ বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, যে কোন ধরনের অপরাধমূলক কান্ডকে প্রতিহত করার জন্য থানা পুলিশ দিন রাত কাজ করে যাচ্ছে। অপরাধীরা কেউ রেহাই পাবে না।

জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

পৌনে ৫ লাখ টাকা মালামাল উদ্ধার, প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

প্রকাশের সময়: ১০:৪২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২