গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়পুকুরের পানিতে ডুবে বাছিরন নেছা (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের নতুন দুলাল গ্রামে এ ঘটনা ঘটে। বাছিরন নেছা ওই গ্রামের মৃত নুরুল হকের স্ত্রী।
স্বজনরা জানায়, শুক্রবার ভোর বেলায় বাছিরন নেছা ঘুম থেকে জেগে নলকূপের পাড়ে যায়। এসময় পা ফসকে গিয়ে নলকূপ সংলগ্ন পুকরে পড়ে গিয়ে পানিতে ডুবে যান তিনি। সকালে স্বজনরা তাকে ঘরে না পেয়ে বিভিন্নস্থানে খুঁজতে থাকেন। এরই একপর্যায়ে পুকুরের পানিতে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন।
কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আলহাজ্ব মো. মনোয়ার আলম সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, নলকূপের পাড়ে পা পিঁছলে পুকুরের পানিতে পড়ে গিয়ে বাছিরন নেছা মারা গেছে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, পানিতে ডুবে বাছিরন নেছার মৃত্যুর ঘটনায় একটি ইউডি মামলা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















