গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ১০৩ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে গোবিন্দগঞ্জ শহরের চারমাথা এলাকার ঢাকা-দিনাজপুর মহাসড়কে ওইসব গাঁজা ও প্রাইভেটকারসহ মোশারফ হোসেন (৩২) কে আটক করা হয়। সে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার বালাতারী গ্রামের শওকত আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ট্রাফিক ও গোবিন্দগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে একটি দল গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা এলাকায় সন্দেহভাজন প্রবক্স মডেলের প্রাইভেটকারের গতিরোধ করেন। অবস্থা বেগতিক দেখে আটকের সাথে সাথে প্রাইভেটকারের চালক গাড়ী থেকে লাফিয়ে পালিয়ে যায়। পরে গাড়ীটি তল্লাসী করে ১০৩ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এসময় গাড়ীতে থাকা এক মাদক কারবারি মোশারফ হোসেন (৩২) কে আটক করা হয়।
এ তথ্য নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভার্রপাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















