রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ৬০৮ পূজা মন্ডপে ৩১৬৮ আনসার মোতায়েন

গাইবান্ধার সাত উপজেলায় ৬০৮ পূজা মন্ডপে ৩১৬৮ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার (১ অক্টোবর) বাঙালি হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয়দুর্গাপূজা শুরু হয়েছে।

জানা যায়, গাইবান্ধা ৬০৮টি পূজা মন্ডপের মধ্যে সদর উপজেলায়  ১৩৭টি, সুন্দরগঞ্জ উপজেলায় ১৩৭টি, সাদুল্লাপুর উপজেলায় ১০৭টি, পলাশবাড়ী উপজেলায় ৬২টি, গোবিন্দগঞ্জ উপজেলায় ১২৪টি, সাঘাটা উপজেলায় ৬১টি এবং ফুলছড়ি উপজেলায় ১৭টি মন্ডপে দুর্গাপুজা শুরু হয়েছে। এর মধ্যে ১০৫টি মন্ডপ অধিক গুরুত্বপূর্ণ এবং ১৫৮টি মন্ডপ গুরুত্বপূর্ণ এবং বাকি ৩৪৫ মন্ডপ সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে জেলা আনসার ও ভিডিপি ভারপ্রাপ্ত জেলা কমান্ড্যান্ট  রেজাউল  ইসলাম বলেন, মন্ডপের দুর্বলতার উপর ভিত্তি করে পূজা মন্ডপে আনসার ও ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে। অধিক গুরুত্বপূর্ণ পূজা মন্ডপের ক্ষেত্রে আনসার ও ভিডিপির ৮ জন সদস্য মোতায়েন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ পূজা মন্ডপের জন্য আনসারের ৬ জন সদস্য ভিডিপি জড়িত এবং সাধারণ মন্ডপের জন্য আনসারের ৪ জন করে সদস্য দায়িত্বপালন করছে।

জনপ্রিয়

প্রকল্পনির্ভর উন্নয়নকর্মীদের অনিশ্চিত জীবন ও অবহেলিত কর্মসংস্থান

গাইবান্ধায় ৬০৮ পূজা মন্ডপে ৩১৬৮ আনসার মোতায়েন

প্রকাশের সময়: ০২:১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২