শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিটি পূজা মন্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে: এসপি

গাইবান্ধায় শারদীয় দূর্গাপুজার প্রতিটি মন্ডপের হিন্দু ধার্মালম্বী মানুষেরা যাতে করে নির্বিঘ্নে দূর্গোৎসব পালন করতে পারে, সেদিক বিবেচনা করে মন্ডপগুলো  নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।

শনিবার (১ অক্টোবর) গাইবান্ধা শহরের ভিএইড রোড কালিবাড়ী মন্দিরসহ বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

জেল প্রশাসক মো. অলিউর রহমানের নেতৃত্বে পরিদর্শনে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে মুহাম্মদ তৌহিদুল ইসলাম আরও বলেন, আপনাদের নিরাত্তার দায়িত্ব আমাদের। প্রাণ খুলে উৎসব পালন করুন। যে কোন পরিস্থিতিতে আপনাদের পাশে আছি। সেই সঙ্গে আনসার সদস্যের পাশাপাশি পুজা কমিটির স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালনের আহবান জানান তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান, নান্দনিক পুজা মন্ডপ কমিটির সাধারণ সম্পাদক কাজল সাহা,  পৌরসভার প্যানেল মেয়র শহীদ আহমেদ, গাইবান্ধা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক চঞ্চল সাহা, সদর উপজেলা পুজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক সঞ্জীবন কুমার দেব রকি, সংবাদকর্মী সঞ্জয় সাহা প্রমুখ।

জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রতিটি পূজা মন্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে: এসপি

প্রকাশের সময়: ০৭:৪১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২