সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার প্রতিপাদ্য ধারণ করে মঙ্গলবার পীরগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে ।
দিবসটি পালনে শিশুদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, কবিতা আবৃত্তি, শিশুদের কন্ঠে গান প্রতিযোগিতা কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায়ের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ ফারহানা আফরোজ ।
মৃখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র জননেতা আবু সালেহ মোহাম্মদ তাজিমুল ইসলাম শামীম ।কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা আলিফুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী পৌরসভার শিশু উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ ও গনমাধ্যমকর্মিরা ।শেষে কেক কর্তন করে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।
সরকার বেলায়েত, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পীরগঞ্জ (রংপুর) 



















