গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পশ্চিম দামোদরপুর দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) ওই প্রতিষ্ঠানে সকাল ১০ টা থেকে বিকেলে ৪ টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এ নির্বাচনে ৬ জন অভিভাবক সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে।
এ নির্বাচনের ফলাফলে অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছে রেজাউল করিম, মশিউর রহমান ও আবুল কাশেম । এছাড়া দাতা সদস্য একরামুল হক লটারির মাধ্য নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে টিআর হিসেবে নির্বাচিত হয় এসএম ওয়াহেদ মুরাদ।
এ নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করে উপজেলা একাডেমিক সুপারভাইজার হারুন অর রশিদ।
শামীম সরদার, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















