দেশের অন্যান্য জেলার মত গাইবান্ধায় নিরাপদ প্রজনন নিশ্চিত করে মা ইলিশ রক্ষা করতে ২২ দিন ইলিশ ধরা, বিক্রয়, পরিবহন, হোর্ডিং ও বাজারজাতকরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এসময় ধরে জেলার প্রত্যেক জেলেকে ২৫ কেজি চাল দেওয়া হবে।
শুক্রবার (৭ অক্টোবর) গাইবান্ধা জেলা মৎস্য কর্মকর্তা ফয়সাল আজম এ তথ্য নিশ্চিত করেছেন। আজ ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ওই ঘোষণা বলবৎ থাকবে।
ফয়সাল আজম জানান, জেলে-মাছ ব্যবসায়ীর মাঝে ব্যাপক সচেতনতা গড়ে তুলতে জেলা ও উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস উপভোক্তাদের ব্যাপক কর্মসূচির আয়োজন করেছেন। যার মধ্যে রয়েছে প্রেরণাদায়ক প্রচারণা, গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার-ব্যানার লাগানো, ভ্রাম্যমান আদালত পরিচালনা, লিফলেট বিতরণ, ট্রাক ও বাসে চেকিং, ভিজিএফ চাল বিতরণ।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. অলিউর রহমান বলেন, সরকার দেশের নদীতে ইলিশ মাছ উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন সমন্বয়মূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।
ইলিশ মাছ কেউ ধরে, বিক্রি, পরিবহন ও জমায়েত করলে সম্প্রতি আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘনের দায়ে অপরাধীদের জরিমান ও কারাদণ্ড করা হবে।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 



















