গাইবান্ধায় অযৌক্তিকভাবে অটো ভাড়া বৃদ্ধি করেছে চালকরা। এরই প্রতিবাদে মানববন্ধন পালনে মাঠে নেমেছে যুবকরা।
শুক্রবার (৭ অক্টোবর) রাতে গাইবান্ধা কলেজ রোডস্থ (তিনগাছতলা) নামকস্থানে স্থানীয় যুবক-শিক্ষার্থীদের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় সুমন মিয়ার এর সঞ্চালনায় বক্তব্য দেন আল-আমিন মিয়া , জামিল হোসেন , শাকিল মিয়া প্রমুখ।
বক্তারা বলেন তিনগাছতল থেকে জেলা পরিষদ মোড়ের অটো ভাড়া আগে যেখানে ৫ টাকা ছিল তা অযৌক্তিক ভাবে বাড়িয়ে ১০ টাকা করেছেন অটো রিকশা চালকরা। এতে বিপাকে পড়েছেন এই রুডে চলাচলকারি সাধারণ যাত্রী ও শিক্ষার্থীরা। তাদের দাবি বিদ্যুতের দাম না বাড়ালেও অযৌক্তিক ভাবে ব্যাটারি চালিত যান গুলোর ভাড়া বৃদ্ধি করা হয়েছে । আগামীকাল থেকে পূর্বের ভাড়ার ৫ টাকা করে দেয়া হবে। এ ভাড়ার বেশি কেউ দাবি করলে তা মানা হবে না । প্রয়োজনে কঠোর আন্দোলনের ডাক দিবেন বলে জানান তারা।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















