শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার উজির ধরণীতে স্থায়ী রেলগেট নির্মাণের দাবি  

গাইবান্ধা সদর উপজেলা উজির ধরণীবাড়ি এলাকার স্থায়ী রেলগেট নির্মাণের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

শনিবার (৮ অক্টোবর) দুপুরে এলাকায় এক মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এসময় বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন সরকার, মাহবুবার রহমান, মোখলেছার রহমান, হাবিবুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, লক্ষীপুর-সাদুল্লাপুর যোগাযোগের মাধ্যম এই রেলগেটটি। বিশেষ করে লক্ষীপুর হাটের দিন অসংখ্য মানুষ ও যানবাহন যাতায়াত করে থাকে। কিন্তু ট্রেন যাতায়াতের সময় সংকেত দেয়ার মত কেউ নেই। ফলে মানুষজন নিজের ইচ্ছামত যাতায়াত করে। রেল লাইনের দুপাশে গাছ থাকায় ট্রেন দেখাও যায় না।

বক্তারা অবিলম্বে উজির ধরণীবাড়িতে স্থায়ী রেলগেট নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান।

জনপ্রিয়

শাশুরির জায়গায় থাকি, ছেলে বেঁচে থাকলে নিজের বাড়িভিটা হতো: শহীদ নাজমুলের মা

গাইবান্ধার উজির ধরণীতে স্থায়ী রেলগেট নির্মাণের দাবি  

প্রকাশের সময়: ০৫:৩১:০৮ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২