গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সাইদুল ইসলাম (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৮ অক্টোবর) উপজেলার চেংমাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। সাইদুল ইসলাম ওই গ্রামের খোকা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, সাইদুল ইসলাম প্রতিবেশী লেবু মিয়ার পুকুরে মুঠজাল দিয়ে মাছ ধরতে যায়। এসময় পানিতে ডুবে যায়। মাছ ধরতে গিয়ে সাইদুল ইসলাম বাড়িতে ফিরতে বিলম্ব হওয়ায় পরিবারের লোকজন তাকে বিভিন্নস্থানে খুঁজতে থাকেন। এরই একপর্যায়ে ওই পুকুরের পানিতে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা মৃত্যু অবস্থায় তাকে উদ্ধার করেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, পুকুরের পানিতে ডুবে ওই যুবকের মৃত্যুর ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















