শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রিপন পত্নী ডা. মারিয়ামকে ঘিরে নারী ভোটারদের উচ্ছ্বাস

নারী ভোটারদের ‘কয়েক যুগের বঞ্চনা’ ঘোচানোর প্রতিশ্রুতি দিয়ে স্থানীয়দের ‘আপনজন’ বনে গেছেন  ডা. মারিয়াম জামান শেখা।

তিনি গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক প্রার্থী মাহমুদ হাসান রিপনের স্ত্রী।

ভোট যুদ্ধে স্বামীর পক্ষে প্রচারণায় অংশ নিয়ে ‘বঞ্চিত’ গ্রামবাসীর জন্য বিশেষ করে নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন ডা. মারিয়াম। ভোটের পরপরই সাঘাটা-ফুলছড়ি উপজেলাতে নিয়মিত চিকিৎসা সেবা দেবেন বলে জানিয়েছেন তিনি।

ডা. মারিয়াম জামান শেখা বলেন, নির্বাচনী প্রচারণায় গিয়ে বুঝেছি এই অঞ্চলের নারীরা যুগ যুগ ধরে সেভাবে আধুনিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। আমার স্বামীর সঙ্গে বিষয়টি নিয়ে আগেও আমি আলাপ করেছি। তিনি ইতিমধ্যে কিছু পদক্ষেপও নিয়েছেন। একজন ডাক্তার হিসেবে এই অনুভূতি একান্তই আমার ব্যক্তিগত। এই অঞ্চলের মানুষগুলোকে আরও সুস্থ জীবন উপহার দিতে চাই।

ছাত্রলীগের সাবেক সভাপতি মাহামুদ হাসান রিপন নিজের এলাকায় দেড় দশকের বেশি সময় ধরে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ত। স্থানীয় জনপ্রতিনিধি না হয়েও প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এই এলাকার মানুষের জীবনমান স্থায়ীভাবে পরিবর্তন করতে কাজ করে যাচ্ছেন।

এদিকে স্হানীয় বাসিন্দারা জানান, মাহমুদ হাসান রিপন বন্যা-করোনা এবং বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে অসহায় মানুষের জন্য যেভাবে কাজ করেছেন তার তুলনা হয় না।

সাঘাটা-ফুলছড়ি উপজেলায় নৌকা প্রতীকে প্রচারণায়  সকাল থেকে  রাত পর্যন্ত গ্রামে গ্রামে ঘুরছেন ডা. মারিয়াম। কখনো ভ্যানে, কখনো নৌকায় কখনোবা পায়ে হেঁটে নৌকা মার্কাকে বিজয়ী করতে পৌঁছে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। করোনার ভয়ার্ত দিনগুলোর সেই শুরুর দিকে নিজ উদ্যোগে পিপিই তৈরি করে সারা দেশে বিতরণ করে আলোচনায় আসেন তিনি।

আগামী ১২ই অক্টোবর ৩৩, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনে ১৭টি ইউনিয়নের তিন লাখ ২৯ হাজার ৭৪৩ জন এবার ভোট দেবেন। মোট ভোটারের উল্লেখযোগ্য একটি অংশ নারী এবং তরুণ। গাইবান্ধা-৫ আসনের সাবেক এমপি প্রয়াত ডিপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে এই আসনটি শূন্য ঘোষণা হয়।

জনপ্রিয়

শাশুরির জায়গায় থাকি, ছেলে বেঁচে থাকলে নিজের বাড়িভিটা হতো: শহীদ নাজমুলের মা

রিপন পত্নী ডা. মারিয়ামকে ঘিরে নারী ভোটারদের উচ্ছ্বাস

প্রকাশের সময়: ০৩:৪৪:৩২ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২