শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলছড়িতে নির্বাচনী অফিসে ভাঙচুর ঘটনায় আসামি ২ শতাধিক, আটক ২

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ মামলায় এজাহার নামীয়  ৪১ জনসহ অজ্ঞাত ২ শতাধিক  আসামি করা হয়। এর মধ্যে ২ আসামিকে আটক করেছে পুলিশ।

রোববার (৯ অক্টোবর) বিকেলে ফুলছড়ি উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম বাদি হয়ে এই মামলা দায়ের করে। এরপর রাতেই থানা পুলিশ অভিযান চালিয়ে এজাহার নামীয় উদাখালী ইউনিয়নের পশ্চিম ছালুয়া গ্রামের রনি মিয়া ও উত্তর কাঠুর গ্রামের সাইদুর রহমানকে আটক করে। আটককৃতদের আজ সোমবার (১০ অক্টোবর) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলা দায়ের ও ২ আসামি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী। তিনি বলেন, অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপির মৃত্যুতে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনটি শূন্য ঘোষনা করা হয়। এ আসনে আগামী ১২ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে শনিবার (৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার উদাখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে থাকা নৌকা প্রতীক প্রার্থী মাহামুদ হাসান রিপনের নির্বাচনী অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে।

জনপ্রিয়

নন্দীগ্রামে স্বচ্ছতার সহিত কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু 

ফুলছড়িতে নির্বাচনী অফিসে ভাঙচুর ঘটনায় আসামি ২ শতাধিক, আটক ২

প্রকাশের সময়: ০১:৪৬:০০ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২