জনগণের অধিকার আদায়ের দাবিতে আন্দোলনরত বিএনপি নেতাকর্মীদের পুলিশ এবং আওয়ামীলীগ কর্তৃক হত্যার প্রতিবাদে গাইবান্ধায় শোক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ অক্টোবর) গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় চত্বর থেকে কালো পতাকা হাতে নিয়ে একটি শোকর্যালি বের করা হয়।
র্যালিটি দলীয় কার্যালয় বের হয়ে সার্কুলার রোড প্রদক্ষিণ করে শহরের নতুন বাজার পর্যন্ত পৌঁছিলে পুলিশ র্যালিতে বাধা দেয়। পরে পুন:রায় দলীয় কার্যালয়ের সামনে এসে এক সমাবেশে মিলিত হয়।
গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল প্রমুখ।
এ কর্মসূচিতে জেলা-উপজেলা বিএনপিসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















