শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বজ্রপাতে সাদুল্লাপুরের ৫ শ্রমিক নিহত

গাইবান্ধার সিমান্তবর্তী রংপুরের পীরগঞ্জে বজ্রপাতে সাদুল্লাপুরের ৫ জন ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ অক্টোবর) পীরগঞ্জ উপজেলার চকশোলাগাড়ীর বকুলের ইটভাটা সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটের তিলকপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে নাজমুল ইসলাম (১৮) ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামের সিরুলের ছেলে সিয়াম মিয়া (২০) আল আমিনের ছেলে শাহাদত হোসেন (২৫) ও আয়তালের ছেলে রাশেদুল ইসলাম (২৪) সোনাতলা কবুলপুর গ্রামের জব্বারের ছেলে জলিল মিয়া (৬৫)। এছাড়া পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নে রসুলপুর গ্রামের মেহেদী মিয়া (২২) নামের একজন আহত হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক নুর আলম মিয়া। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ওই সময় ইটভাটায় কাজ করছিলেন শ্রমিকরা। এরই মধ্যে হঠাৎ বজ্রপাতে ওইসব শ্রমিক হতাহতের ঘটনা ঘটে।

জনপ্রিয়

শাশুরির জায়গায় থাকি, ছেলে বেঁচে থাকলে নিজের বাড়িভিটা হতো: শহীদ নাজমুলের মা

বজ্রপাতে সাদুল্লাপুরের ৫ শ্রমিক নিহত

প্রকাশের সময়: ০৫:১৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২