শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় আ’লীগের সভাপতি সাইফুল, সম্পাদক লায়ন

দীর্ঘ ১০ বছর পর দিনাজপুরের  খানসামা উপজেলা আওয়ামী লীগের  ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতি নির্বাচিত হয় ছেন পূর্বের  কমিটির সহসভাপতি  খানসামা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাইফুল  ইসলাম এবং পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উপজেলা চেয়ারম্যান  সফিউল আযম চৌধুরী লায়ন। কমিটির সহসভাপতি হয়েছেন শেখ  রফিকুল ইসলাম, আইনুল হক শাহ, রতন বিএসসি, আমিনুল ইসলাম,  যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আনোয়ার হোসেন রানা,  ধীমান চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক  আফরোজা পারভীন, দপ্তর সম্পাদক প্রমথ রায়, আইন বিষয়ক সম্পাদক  এ্যাড. শামসুর রহমান পারভেজ   সদস্য গোলাম মোস্তফা শাহ্।

গত ১১ অক্টোবর মঙ্গলবার বিকেলে পাকেরহাট শিশুপার্কে উপজেলা  আওয়ামী লীগের সম্মেলনে উপজেলা  আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তফা আহমেদ শাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়নের সঞ্চালনায় অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এম পি। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.  মোস্তাফিজুর রহমান ফিজার এম পি।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ  মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির  সভপতি ও স্থানীয় সাংসদ আবুল  হাসান  মাহমুদ আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল  ইমাম চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা  ডালিয়া ও এ্যাড. সফুরা বেগম রুমি প্রমুখ অনুষ্ঠানে জাতীয় ও দলীয় পতাকা  উত্তোলন কবুতর ও বেলুন উড়িয়ে কাউন্সিল অধিবেশন শুরু করেন নেতারা।

এরপর আলোচনা সভা শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের জীবন বৃত্তান্ত ও সাক্ষাৎকার গ্রহণ করা হয়।পরে সকলের সমঝোতার ভিত্তিতে উপজেলা আওয়ামী লীগের এই কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় নেতারা।

জনপ্রিয়

শাশুরির জায়গায় থাকি, ছেলে বেঁচে থাকলে নিজের বাড়িভিটা হতো: শহীদ নাজমুলের মা

খানসামায় আ’লীগের সভাপতি সাইফুল, সম্পাদক লায়ন

প্রকাশের সময়: ০৭:৫৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২