জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে ঐশি আক্তার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে রেল লাইন পারাপারের সময় এ ঘটনা ঘটে। নিহত ঐশি পৌরসভাধীন রুপালী হল সংলগ্ন মুন্সিপাড়া গ্রামের মোঃ ডাবলু হোসেনের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাধাবারী রেলগুমটি এলাকায় রেল ক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারী অভিমূখী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সে নিহত হয়। এ বিষয়ে পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব বিষয় নিশ্চিত করেছেন।
উল্লেখ্য যে, গত ১৪ দিনের ব্যবধানে পাঁচবিবি রেল ষ্টেশন এলাকায় ৪টি অপমৃত্যুর ঘটনা ঘটলো।
মোঃ মাসুদ পারভেজ রানা, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পাঁচবিবি (জয়পুরহাট) 



















