বজ্রপাতে নিহত ৫ জনের পরিবারের মাঝে অর্থসহায়তা প্রদান করেছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা প্রশাসন। জেলা প্রশাসকের মাধ্যমে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় থেকে পরিবারগুলোর জন্য এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সাদুল্লাপুর উপজেলা কর্মকর্তার কার্যালয়ে প্রত্যেক ২০ হাজার টাকা করে প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা বেগম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম।
নিহতরা হলেন উপজেলার ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামের শিরুল মিয়ার ছেলে সিয়াম মিয়া, আল-আমিন হোসেনের ছেলে শাহাদৎ হোসেন, আয়তাল মিয়ার ছেলে রাশেদুল ইসলাম, কাবিলপুর সোনাতলা গ্রামের আব্দুল জোব্বার সরকারের ছেলে আব্দুল জলিল সরকার এবং ধাপেরহাট ইউনিয়নের বাদশা মিয়ার ছেলে নাজমুল ইসলাম।
প্রসঙ্গত: মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে পীরগঞ্জ উপজেলার কাবিলপুরের শোলাগাড়ীর বিটিসি এলাকার বকুল ব্রিকস ইটভাটায় কাজ করার সময় ওইসব বজ্রপাতে ওইসব শ্রমিক নিহত হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















