শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে আ’লীগের সভাপতি-সম্পাদককে সংবর্ধনা

দিনাজপুরের চিরিরবন্দরে তেতুঁলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় তেতুঁলিয়া জনকল্যাণ পাঠাগার ও ক্লাব মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি সুনীল কুমার সাহা।তেতুঁলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কেশব কুমার ঝাঁ’র সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবদুল আলিম সরকার, নবনির্বাচিত যুগ্ন সম্পাদক মোস্তাফিজার রহমান ফিজার, সাবেক কোষাধ্যক্ষ কিষাণ লাল আগরওয়াল, সাংগঠনিক সম্পাদক মো. আজিমউদ্দিন গোলাপ, ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটন, বহুব্রীহি’র পরিচালক জাকির হোসেন দুলু, শিক্ষক আমিনুল ইসলাম, শিরিন সুলতানা প্রমূখ বক্তব্য রাখেন।
সংবর্ধনা অনুষ্ঠানে তেতুঁলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।
জনপ্রিয়

শাশুরির জায়গায় থাকি, ছেলে বেঁচে থাকলে নিজের বাড়িভিটা হতো: শহীদ নাজমুলের মা

চিরিরবন্দরে আ’লীগের সভাপতি-সম্পাদককে সংবর্ধনা

প্রকাশের সময়: ০৫:৫৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২