গাইবান্ধায় অটোবাইক চালকদের উপর অতর্কিত হামলা ও অটো ভাঙচুরের প্রতিবাদে সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) গাইবান্ধা জেলা অটোবাইক শ্রমিক ঐক্য উদ্যোগে শহরের গানাসাস মার্কেকের সামনে প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেন।
সমাবেশ রাশিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি শাজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক খোরশেদ মিয়া, প্রচার সম্পাদক বাবুল মিয়া,বাস-মালিক শ্রমিক নেতা আশরাফুল ইসলাম বাদশা, গাইবান্ধা সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল করিম, শ্রমিক নেতা মাসুদ রানা,আমজাদ হোসেন, শাহ আলম, ওয়াসিম আলম সহ প্রমুখ।
বক্তারা বলেন, কতিপয় চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী কর্তৃক কলেজ রোডস্থ তিন গাছের তলে অটো চালকদের উপর অতর্কিত সন্ত্রাসী হামলা ও অটো ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানায়। একই সঙ্গে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















