দিনাজপুরের চিরিরবন্দরে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় বিআরডিবির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আজিমউদ্দীন গোলাপ।
বৃহস্পতিবার মনোনয়ন দাখিলের শেষদিনে প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন জমা দেন। নির্বাচনে তিনি একমাত্র প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে নির্বাচিত ঘোষণা করেন উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় কর্মকর্তা হোসেন মো. দীনার। তিনি ২০২২ খ্রিস্টাব্দের অক্টাবর হতে পরবর্তী ৩ বছরের জন্য নির্বাচিত হন।
উল্লেখ্য, গত ২ অক্টোবর তফসীল ঘোষণা করা হয়। মনোনয়নপত্র ৬ অক্টোবর হতে ১২ অক্টোবর পর্যন্ত সংগ্রহ করা হয়। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ১৩ অক্টোবর।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















