গাইবান্ধার সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। জাতীয় শ্রমিক লীগ সুন্দরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা হয়।
উপজেলা শ্রমিক লীগের সভাপতি গনেশ চন্দ্র শীলের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিসেস আফরুজা বারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশরাফুল আলম সরকার লেবু, সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, আব্দুল্লাহ আল মামুন যুগ্ন সাধারণ সম্পাদক,রেজাউল আলম রেজা,যুগ্ন সাধারণ সম্পাদক, আহসান আজিজ সরদার মিন্টু সহ সভাপতি গোলাম কবির মুকুল যুগ্ন সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগের সহ-সভাপতি মাহমুদুর রহমান মিলন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল, মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক হোসনে আরা বিউটি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরহাদ মন্ডল এবং ১৫ টি ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিপুল ইসলাম আকাশ, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) 



















