গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মেরেজা বেগম (৪৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ অক্টোবর) উপজেলার ধর্মপুর চেংমারী গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। মেরেজা বেগম ওই গ্রামের ফুল মিয়ার স্ত্রী ও মৃত মেনাজ উদ্দিনের ।
স্থানীয়রা জানায়, বিয়ের পর থেকেই গৃহবধূ মেরেজা বেগম তার বাবার বাড়িতে স্বামীসহ বসবাস করে আসছেন। সম্প্রতি স্বামী ফুল মিয়া জীবিকার তাগিদে কৃষি শ্রমিক হিসেবে কাজের জন্য বগুড়ায় অবস্থান করছেন। তিন দিন আগে মেরেজা বেগমের সঙ্গে ভাই আয়নাল মিয়ার জমিজমা সংক্রান্ত বিষয়য়াদি নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে শনিবার শয়ন ঘরের ধর্ণার সাথে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূকে দেখতে পায় স্বজনরা। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইসলাম হোসেন বলেন, মেরেজা বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















