মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্টারনেট সংস্কৃতির যুগে আবৃত্তি একাডেমির কার্যক্রম চোখে পড়ার মতো

আমাদের সকল সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম সারথী আবৃত্তি একাডেমি। আবৃত্তি একাডেমিকে শুভেচ্ছা ও অভিনন্দন। ইন্টারনেট সংস্কৃতির এই যুগে তাদের কার্যক্রম চোখে পড়ার মতো। আবৃত্তি একাডেমির দুই যুগ পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভায় এসব কথা বলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামালউদ্দীন আহমদ।

তিনি আরো বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার আন্দোলনে আবৃত্তিকারদের ভূমিকা অনস্বীকার্য। স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে; দেশের অসাম্প্রদায়িক সাংস্কৃতিক আন্দোলনে যুক্ত থেকে আবৃত্তিকারদের অন্যায়ের বিরুদ্ধে সবসময়ই একটি সচেতন ভূমিকা থাকে। আবৃত্তি একাডেমির দুই যুগ পূর্তি উপলক্ষ্যে দুই দিনব্যাপী ‘আবৃত্তি উৎসব’ এর আয়োজন করছে সংগঠনটি।

১৪ অক্টোবর রোজ শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে আবৃত্তি সংগঠনটির দুই যুগ পূর্তির উৎসবের উদ্বোধন করেন নাট্যকার মামুনুর রশিদ। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সম্মাননা প্রদান।

আলোচনা সভার সভাপতিত্ব করেন আবৃত্তি একাডেমির সাবেক পরিচালক মৃন্ময় মিজান। এসময় আরো উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, একাডেমির পরিচালক কামরুল ইসলাম জুয়েল প্রমুখ। আবৃত্তি উৎসবের প্রথম দিনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনে পরিবেশিত হয় দিলসাদ জাহান পিউলীর গ্রন্থনা ও নির্দেশনায় আবৃত্তি একাডেমির ৬৬তম প্রযোজনা যুগলসন্ধি।

আবৃত্তি প্রযোজনা ‘যুগলসন্ধি’তে স্থান পেয়েছে মানুষের জীবনের প্রেম-ভালোবাসা, দুঃখ-বেদনা, আশা-নিরাশা সম্পর্কিত এমন কিছু কবিতা। সাথে দুটো গানের কিছু অংশ। আবৃত্তি উৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে কর্মশালায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। দ্বিতীয় দিনের অন্যতম আকর্ষণ ছিল মাসুদ আহম্মেদের গ্রন্থনা ও নির্দেশনায় আবৃত্তি একাডেমির ৬৭তম প্রযোজনা কর্ণবিমর্দন।

জনপ্রিয়

ইন্টারনেট সংস্কৃতির যুগে আবৃত্তি একাডেমির কার্যক্রম চোখে পড়ার মতো

প্রকাশের সময়: ১০:৩৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২