শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাল গাইবান্ধা জেলা পরিষদ নিবাচন, সকল প্রস্তুতি সম্পন্ন

গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচন ঘিরে ইতোমধ্যে প্রচার-প্রচারণা শেষ হয়েছে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ জন্য নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। আগামীকাল সোমবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত হবে কাঙ্খিত নির্বাচন। এ নিয়ে কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে সরঞ্জাম।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছন। এছাড়া  সংরক্ষিত নারী আসন ও সাধারণ সদস্য পদে  আরও ৩০ প্রার্থী মাঠে রয়েছে।

চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন, আওয়ামীলীগ মনোনীত আবু বকর সিদ্দক (তালগাছ) জাতীয় পার্টির আতাউর রহমান সরকার (ঘোড়া) ও স্বতন্ত্র শরিফুল ইসলাম (হেলিকপ্টার)।

আগামীকাল সোমবার (১৭ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ৭ টি ভোটকেন্দ্র ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হচ্ছে সুন্দরগঞ্জ ডি ডাব্লু সরকারি কলেজ, সাদুল্লাপুর বহুমুখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, গাইবান্ধা আসাদুজ্জামান গার্লস হাইস্কুল এন্ড কলেজ, পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, গোবিন্দগঞ্জ সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়, সাঘাটার বোনারপাড়া কাজী আজাহার আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও ফুলছড়ি বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজ।

গাইবান্ধা জেলার ৭ উপজেলার ১ হাজার ১২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ৮৫৭ ও নারী ভোটার ২৬৭ জন।

গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে ৭টি উপজেলার ৮০টি ইউনিয়ন ও ৪টি পৌর সভার নির্বাচিত জনপ্রতিনিধিদের ভোটে  একজন জেলা পরিষদ চেয়ারম্যান, ৩ জন সংরক্ষিত নারী সদস্য ও ৭ জন সাধারণ সদস্য  নির্বাচিত হবেন। এর মধ্যে সাধারণ সদস্য পদের এমএস রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সাদুল্লাপুর বহুমুখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভোটন্দ্রের দায়িত্ব পাওয়া প্রিজাইডিং অফিসার মতিউল আলম জানান, তার কেন্দ্রে সিসিটিভি স্থাপনসহ সকল সরঞ্জাম পোঁছাছে।

গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা মো. অলিউর রহমান বলেন, ইতোমধ্যে নির্বাচনী সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য কেন্দ্রগুলো সিসিটিভির আওতায় থাকবে। একই সঙ্গে প্রতিটি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

জনপ্রিয়

শাশুরির জায়গায় থাকি, ছেলে বেঁচে থাকলে নিজের বাড়িভিটা হতো: শহীদ নাজমুলের মা

কাল গাইবান্ধা জেলা পরিষদ নিবাচন, সকল প্রস্তুতি সম্পন্ন

প্রকাশের সময়: ০৫:৫৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২