গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শ্বশুরের সঙ্গে ঝগড়া হয় সুমিতা বেগম (২৫) নামের এক গৃহবধূর। এরপর তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
সোমবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রাজাহার ইউনিয়নের বানেশ্বর গ্রামের বাড়ি থেকে সুমিতা বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মেহেদী হাসানের স্ত্রী।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জের বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপুলিশ পরিদর্শক (এসআই) সেকেন্দার আলী। তিনি জানান, মরদেহটি মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
এদিকে স্থানীয়রা জানায়, গতকাল রোববার বিকেলে সুমিতা বেগমের সঙ্গে তার শ্বশুড়ের পারিবারিক বিষয়ে ঝগড়া হয়। এরপর স্বামী-স্ত্রী রাতে শুয়ে পরলে সকালে পরিবারের লোকজন তাকে একটি ওড়না সাথে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর ওদয়া হয়। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















