শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা পরিষদ নির্বাচন: গাইবান্ধায় আ’লীগ প্রার্থী বিজয়

গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি ফলাফলে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আবু বকর সিদ্দিক তালগাছ প্রতীকে ৫৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম জাতীয় পার্টির মনোনীত ঘোড়া প্রতীক প্রার্থী আতাউর রহমান সরকার পেয়েছেন ৫২৩ ভোট।

সোমবার (১৭ অক্টোবর) জেলার ৭ টি ভোটকেন্দ্রে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। সবগুলো কেন্দ্রে ইভিএমের মাধ্য ভোট নেওয়া হয়। ভোটগ্রহণ চলাকালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এ তথ্য নিশ্চিত করে গাইবান্ধা জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মো. অলিউর রহমান বলেন, সবগুলো কেন্দ্র সিসিটিভির আওতায় ছিল। অবাধ সুষ্ঠু ও  শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। মোট বৈধ ভোটার ১ হাজার ১১১ ও বাতিলকৃত ভোট ৮ টি।

জনপ্রিয়

শাশুরির জায়গায় থাকি, ছেলে বেঁচে থাকলে নিজের বাড়িভিটা হতো: শহীদ নাজমুলের মা

জেলা পরিষদ নির্বাচন: গাইবান্ধায় আ’লীগ প্রার্থী বিজয়

প্রকাশের সময়: ০৪:০৯:৪১ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২