দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে বিরামপুর উপজেলার দুই সদস্য প্রার্থী সমসংখ্যক ভোট পাওয়ায় তাৎক্ষণিক ভাবে কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি। একারণে দুই সদস্য প্রার্থীর ভাগ্য আপাতত: ঝুলে রয়েছে ।
জানা গেছে, বিরামপুর উপজেলা পরিষদে, ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নে মোট ১০৭ জন জনপ্রতিনিধি ভোটারের মধ্যে ১০৬জন ভাটাধিকার প্রয়োগ করেন। বিরামপুর উপজেলা থেকে সদস্য পদে তিনজন প্রতিদ্বদ্বিতা করেন। সোমবার (১৭ অক্টা:) বিরামপুর কেন্দ্রে ভোট গনণা শেষে সদস্য প্রার্থী মতিয়ার রহমান ৩৮ ভোট ও মোজাহার আলী মণ্ডল ৩৮ ভোট এবং গোলজার হোসেন ৩০ ভোট পেয়েছেন। দুই সদস্য প্রার্থী সমসংখ্যক (৩৮) ভোট পাওয়ায় তাৎক্ষণিক ভাবে কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি।
এব্যাপার সহকারী রিটার্ণিং অফিসার ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ ইবনে আবুল ফজল জানান, দুই সদস্যপ্রার্থী সমসংখ্যক ভোট পাওয়ায় বিধি মোতাবেক লটারীর মাধ্যম বিষয়টি নিষ্পত্তি করা হবে। ( এই প্রতিবদন লেখা পর্যন্ত কোন লটারি হয়নি)
দিনাজপুর জেলা পরিষদ নির্বাচন বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলা নিয়ে গঠিত ৫নং সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্যা নির্বাচিত করছেন , রাজিয়া সুলতানা, রেবেকা সুলতানা ও শাবানা বেগম নামে তিনজন নারী প্রতিদ্বদ্বিতা। সোমবার (১৭ অক্টা:) ভোট গনণা শেষে রাজিয়া সুলতানা ১২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সহকারী রিটার্ণিং অফিসার ও সদর উপজলা নির্বাচন কর্মকর্তা জাহিদ ইবনে আবুল ফজল বিষয়টি নিশ্চিত করেছেন।
এবিএম মুছা, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, বিরামপুর (দিনাজপুর) 



















