শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিএস ক্যাডার পাত্র দেওয়ার কথা বলে প্রতারণা, ঘটক আটক

আব্দুর রহিম (৫০)। করতেন বিয়ের ঘটকারী। এরই আড়ালে বিসিএস ক্যাডার, সেনাবাহিনী ও পুলিশ অফিসার পাত্র দেওয়ার কথা বলে বিভিন্ন পাত্রীর পরিবারের কাছে হাতিয়ে নিচ্ছিলেন মোটা অংকের টাকা। অবশেষে এই প্রতারণার অভিযোগ পুলিশের হাতে ধরা খেল আব্দুর রহিম।

মঙ্গলবার (১৮ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন। অভিযুক্ত ওই ঘটকের বাড়ি উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের হরিনাথপুর (বিষপুকুর) গ্রামে। এ গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।

জানা যায়, আব্দুর রহিম দীর্ঘদিন ধরে ঘটকালী করে আসছিলেন। তার মাধ্যমে বেশ কিছু বিয়েও সম্পন্ন হয়েছে। ধারাবাহিকতায় উচ্চবিত্ত্ব পরিবারের পাত্রীর জন্য পাত্রের সন্ধান দিতেন। পাত্রের পেশা হিসেবে বিসিএস ক্যাডার, সেনাবাহিনী ও পুলিশ অফিসার প্রস্তাব দিতেন পাত্রীর পরিবারকে। তাদের ভুয়া প্রলোভন দিয়ে হাতিয়ে নিতেন হাজার হাজার টাকা। এই ঘটক আব্দুর রহিমের খপ্পড়ে অনেকে প্রতারণার শিকার হয়। এরই অভিযোগে সোমবার রাতে গোবিন্দগঞ্জ  থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে উপজেলার কোচাশহর ইউনিয়নের ধর্মা (প্রধানপাড়া) এলাকা থেকে আব্দুর রহিমকে আটক করা হয়।

জনপ্রিয়

নন্দীগ্রামে স্বচ্ছতার সহিত কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু 

বিসিএস ক্যাডার পাত্র দেওয়ার কথা বলে প্রতারণা, ঘটক আটক

প্রকাশের সময়: ০১:৩৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২