গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ১১ঘটিকায় সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে, উপজেলা দলীয় কার্যালয়ে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস আফরুজা বারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খুরশীদ জাহান স্মৃতি, মশিউর রহমান আপেল, শেখ রাসেল পরিষদের সাধারণ সম্পাদক এনামুল হক বিজয়। বক্তারা বলেন, ১৯৬৪ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি-বিজড়িত ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন।
১৯৭৫ সালের ১৫ই আগস্ট মানবতার ঘৃণ্য শত্রু-খুনি ঘাতক চক্রের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেল ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবার বর্গকে নরপিশাচরা নিষ্ঠুরভাবে হত্যা করেছে। এসময় উপস্থিত ছিলেন ,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,কৃষক লীগের সহ-সভাপতি মাহমুদুর রহমান মিলন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল, মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক হোসনে আরা বিউটি, মহিলা যুবলীগের সভাপতি আলপনা গোস্বামী। ১৫ টি ইউনিয়নে সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিপুল ইসলাম আকাশ, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) 



















